01690-089345
bralumni.org@gmail.com
Md Ikramul Kabir Tamim
1 year ago
মৃত্যু খুব দূরের কিছু না এইতো, জানাজার কাতারে দাঁড়িয়ে একদিন সেই কাফনে আমিই থাকব। জানি না, আর কটা মাগরিব বাকি, আর কটা ফজর চোখ মেলে দেখা হবে। এই জীবন, এই হাসি-কান্না, সবই এক সফরের অংশ, আর সফরের শেষ ঠিকানা; একটি কবরে শান্ত হয়ে শুয়ে থাকা। আমরা তো মূলত মৃত্যুকে আলিঙ্গন করতেই গন্তব্যে পৌঁছাই, জীবন ছিল কেবলই এক যাত্রাপথ, গন্তব্য ছিল আল্লাহর কাছে ফিরে যাওয়া। যারা তাওবায় ফিরে আসে, যারা চোখের পানিকে বানিয়ে নেয় ইবাদতের সওগাত, তাদের জন্য মৃত্যু; রহমতের পালকে ডানায় ভেসে ওঠা এক মুক্তি।
Md Abu Rayhan
1 year ago
শৈশবের রাতে হাতের উপর মাথা রেখে ঘুমানো, আঙ্গুল ধরে চায়ের দোকানে- রুটি আর অর্ধেক পেয়ালার চা পান করা; কৈশরের দুষ্টমি, চোখ রাঙ্গানীতে দৌড়ে পালানো, শত আবদারের অপূর্ণতা রাখে নি কখনো বাকি; উদ্যমী কাজে সার্পোট দিতে করে নি কখনো হেলা, শুরুটা করলে আমি শেষ করেছেন তিনি; যার অনুপ্রেরণায় রাজনীতির পথচলা, বঙ্গবন্ধুকে জানা, দেশকে ভালোবাসতে শিখা; ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে কথা বলা, প্রতিটি শব্দই অমৃত ভরা; সময়-অসময়ে সাহস রেখে স্বপ্ন দেখার সারথি, হামলা-মামলায় বিচলিত না হয়ে স্বপ্ন দেখেন যিনি- চলার পথের বটবৃক্ষ, ছায়া ও ফল দেন তিনি, অনেক ভালোবাসি যাকে, বলা হয় নি কখনো- ভালোবাসি তোমায় বাবা। ২১ জুন, ২০২০
Md Abu Rayhan
1 year ago
রহস্য জাতীয় ব্যাপারগুলিতে আমার তেমন বিশ্বাস নেই। তবু প্রায়ই এ রকম কিছু গল্প-টল্প শুনতে হয়। গত মাসে ঝিকাতলার এক ভদ্রলোক আমাকে এসে বললেন, তার ঘরে একটি তক্ষক আছে – সেটি রোজ রাত ১টা ২৫ মিনিটে তিনবার ডাকে। আমি বহু কষ্টে হাসি থামালাম। এ রকম সময়নিষ্ঠ তক্ষক আছে নাকি এ যুগে? ভদ্রলোক আমার নির্বিকার ভঙ্গি দেখে বললেন, কি ভাই বিশ্বাস করলেন না? জ্বি না। এক রাত থাকেন আমার বাসায়। নিজের চোখে দেখেন তক্ষকটা। ঘড়ি ধরে বসে থাকবেন। দেখবেন ঠিক ১টা ২৫ মিনিটে তিনবার ডাকবে। আরে দুর! কি যে বলেন? ভদ্রলোক মুখ কালো করে উঠে গেলেন। চারদিন পর তার সঙ্গে আবার দেখা। পৃথিবীটা এরকম, যার সঙ্গে দেখা হবার তার সঙ্গে দেখা হয় না। ভুল মানুষের সঙ্গে দেখা হয়। আমাকে দেখেই ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, আপনি কি দৈনিক বাংলার সালেহ সাহেবকে চেনেন? হ্যাঁ চিনি।
Sujon Hossain
1 year ago
ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্ত সহজ সরল,সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি তারি দু-চারটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ।