01690-089345
bralumni.org@gmail.com
১. নাম এই সংগঠনের নাম হবে “বি. আর. হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন” (B.R. Hazi Abdul Ahad Adarsha High School Alumni Association)।
২. ঠিকানা সংগঠনের স্থায়ী ঠিকানা হবে— • রুস্তমপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর। • ই-মেইল: bralumni.org@gmail.com • ওয়েবসাইট:www.bralumni.org
৩. উদ্দেশ্য সংগঠনের প্রধান উদ্দেশ্যসমূহ হলো— • প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি। • বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আর্থিক, প্রযুক্তিগত ও নৈতিক সহায়তা প্রদান। • বর্তমান শিক্ষার্থীদের জন্য বৃত্তি, ক্যারিয়ার পরামর্শ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। • সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা। • বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম রক্ষা।
৪. সদস্যপদ সদস্যপদের ধরণ: • আজীবন সদস্য – এককালীন নির্ধারিত ফিঃ ২০০০ টাকা। • সাধারণ সদস্য – নির্ধারিত ফিঃ ৯৯ টাকা। ৪.২ যোগ্যতা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হতে হবে। ওয়েব সাইটে নির্ধারিত আবেদনপত্র পূরণ ও সদস্যপদ ফি প্রদান করতে হবে। ৪.৩ সদস্যপদ বাতিল সংগঠনের স্বার্থবিরোধী কার্যকলাপ করলে নৈতিক বা আইনগত কারণে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে। ৫. সংগঠনের কাঠামো ৫.১ উপদেষ্টা পরিষদ • উপদেষ্টা –
৫ জন ৫.২: কার্যনির্বাহী পরিষদ • সভাপতি – ১ জন • সহ-সভাপতি – ২ জন • সাধারণ সম্পাদক – ১ জন • যুগ্ম সাধারণ সম্পাদক – ১ জন • কোষাধ্যক্ষ – ১ জন • সাংগঠনিক সম্পাদক – ১ জন • প্রচার ও প্রকাশনা সম্পাদক – ১ জন • দপ্তর সম্পাদক – ১ জন • সমাজকল্যাণ সম্পাদক – ১ জন • ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক – ১ জন • সদস্য – ৫ জন ৫.২: ব্যাচ সমন্বয়ক • ব্যাচ সমন্বয়ক - প্রতি ব্যাচ থেকে ৩ জন (১৯৯৯-বর্তমান)
৬. সভা • বার্ষিক সাধারণ সভা (AGM) – বছরে অন্তত ১ বার অনুষ্ঠিত হবে। • মাসিক সভা – কার্যনির্বাহী কমিটির নিয়মিত বৈঠক। • জরুরি প্রয়োজনে সভাপতি বা সাধারণ সম্পাদক সভা আহ্বান করতে পারবেন।
৭. অর্থব্যবস্থা কোষাধ্যক্ষ সংগঠনের হিসাব রক্ষণ করবেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের যৌথ স্বাক্ষরে। মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ) পেমেন্ট সীম সংরক্ষন করবেন কোষাধ্যক্ষ। সমস্ত আয়-ব্যয়ের হিসাব বার্ষিক সভায় অনুমোদিত হবে।
৮. নির্বাচন কার্যনির্বাহী কমিটির মেয়াদ হবে ২ বছর। নির্বাচন গোপন ব্যালট বা উপস্থিত সদস্যদের সম্মতিতে হবে। নির্বাচন তত্ত্বাবধান করবে নির্বাচন কমিশন, যা AGM-এ অনুমোদিত হবে।
৯. গঠনতন্ত্র সংশোধন গঠনতন্ত্রের কোনো ধারা পরিবর্তন বা সংশোধনের জন্য কার্যনির্বাহী কমিটির ২/৩ সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন আবশ্যক।
১০. বিলুপ্তি সংগঠন বিলুপ্ত হলে অবশিষ্ট সম্পদ বিদ্যালয়ের তহবিলে প্রদান করা হবে।
১১. অনুমোদন এই গঠনতন্ত্র ......................... তারিখে বার্ষিক সাধারণ সভায় গৃহীত ও অনুমোদিত হলো।