01690-089345
bralumni.org@gmail.com
সিনিয়র সহকারি শিক্ষক
মোহাম্মদ নাছির হোসেন (জন্ম: মার্চ ১, ১৯৭৯) একজন শিক্ষক, ক্রীড়াবিদ। তিনি সরকার স্যার নামে পরিচিত। বর্তমানে তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন ভাটেরহদ রুস্তমপুর হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারি শিক্ষক পদে কর্মরত আছেন। শিক্ষকতা পেশায় দুই বার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
মোহাম্মদ নাছির হোসেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম তোরাব আলী সরকার এবং মাতার নাম সাফিয়া খাতুন।
তিনি ১৯৯৩ সালে আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৯৫ সালে এইচএসসি এবং ১৯৯৭ সালে বি.কম ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে তিনি কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি.এড ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন
ফিলি পার্ট–১ অধ্যয়নরত অবস্থায়, ২০০০ সালের ২১ জুলাই তিনি শিক্ষক হিসেবে বি.আর. হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ছাত্রজীবন থেকে খেলাধুলায় পারদর্শী ছিলেন এবং শিক্ষকতা জীবনে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শিক্ষকতা জীবনে তিনি তিনবার বিদ্যালয়ের সেরা শিক্ষক নির্বাচিত হন—যার মধ্যে দুইবার প্রথম স্থান এবং একবার দ্বিতীয় স্থান অর্জন করেন।
২০১০ সালের কারিকুলাম সংস্কারের সময় তিনি জেলার মাস্টার ট্রেনার হিসেবে মনোনীত হন এবং সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৫ সাল থেকে তিনি কুমিল্লা শিক্ষাবোর্ডের হিসাববিজ্ঞান বিষয়ে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিজীবন
মোহাম্মদ নাছির হোসেনের স্ত্রী তাসলিমা আক্তার একজন গৃহিণী। তাঁর এক ছেলে নাহিদ সরকার এবং এক মেয়ে তানহা সরকার নিহা।