01690-089345
bralumni.org@gmail.com
পরিবারের হাতে ৩ লাখ ৫১ হাজার টাকা সহায়তা প্রদান
ভাটেরহদ-রুস্তমপুর হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম মোঃ জাকির হোসেন স্যারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সাবেক শিক্ষার্থীদের সংগঠন বি.আর. হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয়ের মিলনায়তনে এ শোকসভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য মাহফুজুর রহমান মাহফুজ, মিজানুর রহমান মাস্টার, মাওলানা শরীফুল ইসলাম, দুলাল হোসেন, কামাল হোসেন, শরীফুল ইসলামসহ, বিদ্যালয়ের শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বি.আর. হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সদস্য খোরশেদ আলম, এইচ.এম শাহাদাত, নন্দন চন্দ্র জয়, জুনায়েদ মানিক, সঞ্জয়, চন্দন সূত্রধর, মনির হোসেন রুবেল, রকিব মিজি, মহিন উদ্দীন, মাকসুদ, শাকিব, ফাহাদ, সোহাগ, জিহাদ, কফিল মাহমুদ, আকাশ।
শোকসভায় সাবেক শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ব্যাচের প্রতিনিধি ও সদস্যদের সম্মিলিত উদ্যোগে মরহুম জাকির হোসেন স্যারের পরিবারের হাতে ২ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এছাড়া বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হাজী আবদুল আহাদ বিএবিএড এবং বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও ৮১ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। মরহুম শিক্ষকের পরিবারের হাতে মোট ৩ লাখ ৫১ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
শোকসভায় বক্তারা মরহুম জাকির হোসেন স্যারের দীর্ঘ শিক্ষকতা জীবন, শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয় পরিবার ও সাবেক শিক্ষার্থীদের মাঝে যে শূন্যতা তৈরি হয়েছে, বক্তারা তা গভীর শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের এই সংগঠন শুধু নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার প্ল্যাটফর্ম নয়; বরং বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের একটি কার্যকর উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মরহুম জাকির হোসেন স্যারের পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সফল করতে সহযোগিতা করায় প্রতিটি ব্যাচের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
শোকসভা শেষে মরহুম জাকির হোসেন স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
No comments yet. Be the first to comment!